👥
স্টাফ (HR) — হাজিরা, ছুটি ও বেতন
জুনিয়র ও স্টাফদের হাজিরা, ছুটি আর বেতনের হিসাব এখন এক জায়গায়। যাদের লগইন আছে তারা মোবাইলে Check in / Check out চাপেন; লগইন ছাড়া স্টাফের হাজিরা আপনি এক চাপে দেন। মাস শেষে কার কত দিন উপস্থিত, কত কাটা যাবে আর কত দিতে হবে — বেতন শিট নিজেই হিসাব করে।
যা যা করতে পারবেন
- স্টাফ তালিকা: ছবি, পদবি, মোবাইল, যোগদানের তারিখ, NID, বেতন ও কাগজপত্র — লগইন ছাড়াও স্টাফ রাখা যায়
- হাজিরা: মোবাইলে Check in / Break / Check out, অথবা আপনি এক চাপে P / Late / Absent / Leave — মাসের শিট ও Excel
- শিফট (সকাল, বিকাল, রাত): কার কোন শিফট, কত মিনিট পরে দেরি ধরা হবে, কাজের ঘণ্টা
- ছুটি: স্টাফ মোবাইল থেকে আবেদন করেন, আপনি Approve / Refuse; বছরের ছুটির হিসাব
- চেক-ইন ভুলে গেলে স্টাফ সময় ঠিক করার অনুরোধ পাঠান — আপনি অনুমোদন দেন
- দৈনিক কাজের রিপোর্ট: স্টাফ দিনের কাজ পয়েন্টে লেখেন, পরদিন লক হয়ে যায়
- বেতন শিট: উপস্থিতি, দেরি, বোনাস, কর্তন — এক চাপে Accounts-এ বেতন হিসেবে
কীভাবে ব্যবহার করবেন
- ১মেনু → Staff (HR) → + Add staff — নাম, পদবি, মোবাইল আর বেতন দিন।
- ২লগইন থাকলে টিম মেম্বারকে স্টাফের সাথে যুক্ত করুন — তার Dashboard-এ Check in কার্ড আসবে।
- ৩🗓 Attendance-এ রোজের হাজিরা, 🌴 Leave-এ ছুটি, মাস শেষে 💰 Salary sheet।
💡 টিপস
- • Staff (HR) পেইড প্ল্যানে পাওয়া যায়।
- • স্টাফ নিজের তথ্য, হাজিরা আর ছুটি দেখেন My HR পেজে — অন্যদের তথ্য দেখেন না।
