👥

স্টাফ (HR) — হাজিরা, ছুটি ও বেতন

দোকানের কর্মীদের হাজিরা, ছুটি আর বেতনের হিসাব এখন এক জায়গায়। যাদের লগইন আছে তারা মোবাইলে Check in / Check out চাপেন; লগইন ছাড়া স্টাফের হাজিরা আপনি এক চাপে দেন। মাস শেষে কার কত দিন উপস্থিত, কত কাটা যাবে আর কত দিতে হবে — বেতন শিট নিজেই হিসাব করে।

যা যা করতে পারবেন

  • স্টাফ তালিকা: ছবি, পদবি, মোবাইল, যোগদানের তারিখ, NID, বেতন ও কাগজপত্র — লগইন ছাড়াও স্টাফ রাখা যায়
  • হাজিরা: মোবাইলে Check in / Break / Check out, অথবা আপনি এক চাপে P / Late / Absent / Leave — মাসের শিট ও Excel
  • শিফট (সকাল, বিকাল, রাত): কার কোন শিফট, কত মিনিট পরে দেরি ধরা হবে, কাজের ঘণ্টা
  • ছুটি: স্টাফ মোবাইল থেকে আবেদন করেন, আপনি Approve / Refuse; বছরের ছুটির হিসাব
  • চেক-ইন ভুলে গেলে স্টাফ সময় ঠিক করার অনুরোধ পাঠান — আপনি অনুমোদন দেন
  • দৈনিক কাজের রিপোর্ট: স্টাফ দিনের কাজ পয়েন্টে লেখেন, পরদিন লক হয়ে যায়
  • বেতন শিট: উপস্থিতি, দেরি, বোনাস, কর্তন — এক চাপে Accounts-এ বেতন হিসেবে

কীভাবে ব্যবহার করবেন

  1. ১মেনু → Staff (HR) → + Add staff — নাম, পদবি, মোবাইল আর বেতন দিন।
  2. ২লগইন থাকলে টিম মেম্বারকে স্টাফের সাথে যুক্ত করুন — তার Dashboard-এ Check in কার্ড আসবে।
  3. ৩🗓 Attendance-এ রোজের হাজিরা, 🌴 Leave-এ ছুটি, মাস শেষে 💰 Salary sheet।

💡 টিপস

  • • Staff (HR) পেইড প্ল্যানে পাওয়া যায়।
  • • স্টাফ নিজের তথ্য, হাজিরা আর ছুটি দেখেন My HR পেজে — অন্যদের তথ্য দেখেন না।

নিজে চালিয়ে দেখুন — ফ্রিতে

এক মিনিটে অ্যাকাউন্ট খুলুন, কোনো কার্ড লাগবে না।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন