🎓
ছাত্রছাত্রী ও অভিভাবক
খাতা খুঁজে ফোন নম্বর বের করার দিন শেষ। প্রতিটি ছাত্রের একটি নিজস্ব পেজ — তার ব্যাচ, বেতন, হাজিরা আর পরীক্ষার রেজাল্ট সব একসাথে।
যা যা করতে পারবেন
- নাম, মোবাইল, অভিভাবকের নাম ও মোবাইল, ক্লাস, স্কুল, ঠিকানা রাখা
- ক্লাস ও বিষয় অনুযায়ী ছাত্র খোঁজা ও ফিল্টার করা
- এক পেজে ছাত্রের ব্যাচ, বকেয়া বেতন, হাজিরা ও রেজাল্ট দেখা
- পুরনো ছাত্রের তালিকা Excel থেকে একবারে নিয়ে আসা
- ছাত্র চলে গেলে ‘Left’ করে রাখা — পুরনো হিসাব থেকে যায়
কীভাবে ব্যবহার করবেন
- ১বাম পাশের মেনু থেকে Students খুলুন।
- ২+ New student চাপুন, নাম, ক্লাস আর অভিভাবকের মোবাইল দিন, চাইলে সাথে সাথে ব্যাচে দিন, তারপর Save।
- ৩অনেক ছাত্র থাকলে Import from Excel দিয়ে ফাইল থেকে একবারে আনুন।
- ৪উপরের Class ও Subject বেছে Show চাপলে সেই ছাত্রদের তালিকা পাবেন।
💡 টিপস
- • একই নাম আর একই মোবাইলের ছাত্র দুবার যোগ হয় না — Excel আবার আপলোড করলেও না।